- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে হত্যা চেষ্টা, ছিনতাই মামলায় ইলিয়াছ গ্রেফতার

সুনামগঞ্জের দিরাইয়ে হত্যা চেষ্টা, মারধর, চুরি ও প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা মামলার আসামি মোঃ ইলিয়াছ মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (১৪ সেপ্টেম্বর) দিরাই থানাধীন ৬ নম্বর করিমপুর ইউনিয়নের সাদিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইলিয়াছ মিয়া সাদিরপুর গ্রামের মো. আব্দুল জোব্বারের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশক্রমে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। অভিযানে ইলিয়াছ মিয়াকে গ্রেফতার করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে দিরাই থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন