সুনামগঞ্জের দিরাইয়ে ৩০ পিস ইয়াবাসহ সনি নামে এক যুবককে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ। গ্রেফতারকৃত সনি দিরাই পৌরসভার আয়লাবাজ গ্রামের আব্দুস শহিদ মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে দিরাই থানা পুলিশ অভিযান চালিয়ে সনিকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সনির বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ ছাড়াও দিরাই থানায় একাধিক চুরির মামলা রয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বলেন, মাদকবিরোধী অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হচ্ছে। মাদক ব্যবসা ও মাদক সংশ্লিষ্টতার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত সনির বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছেন
