- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

দিরাইয়ে জমকালো আয়োজনে দৈনিক সিলেটের সমাচারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

সুনামগঞ্জের দিরাইয়ে নানা মানবিক ও সামাজিক কর্মসূচির মধ্য দিয়ে দৈনিক সিলেটের সমাচারের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে অসহায় শিক্ষার্থীদের মধ্যে স্কুলব্যাগ, শীতার্ত মানুষের মধ্যে কম্বল এবং অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ আলোচনা সভা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

শনিবার (৩১ অক্টোবর ২০২৬) দিরাইয়ের জালাল সিটি কনফারেন্স হলরুমে দৈনিক সিলেটের সমাচারের উদ্যোগে এবং দিরাই প্রেসক্লাবের সার্বিক সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর একান্ত সচিব ও সাংবাদিক রুদ্র মিজান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিরাই প্রেসক্লাবের সভাপতি, মানব চাহিদা পত্রিকার সম্পাদক ও প্রকাশক এফ এইচ নোমান। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন দৈনিক সিলেটের সমাচারের সম্পাদক ও দিরাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বদরুজ্জামান বদরুল।

অনুষ্ঠানে সহযোগিতা করেন দৈনিক সিলেটের সমাচারের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক ও যুক্তরাজ্যপ্রবাসী মো. হারুন মিয়া; পত্রিকাটির নির্বাহী সম্পাদক সাব্বির আহমদ খোকন; সমাজসেবক ও রাজনীতিবিদ, যুক্তরাজ্যপ্রবাসী আলী আকবর চৌধুরী এবং কুলঞ্জ ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও দুবাইপ্রবাসী আব্দুর রশিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরিদ আহমেদ, করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য আলীবর্দি খান, দিরাই প্রেসক্লাবের সহসভাপতি মাওলানা নাছির উদ্দীন, দিরাই উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যানের সম্ভাব্য পদপ্রার্থী ফাতেমা আক্তার তালুকদার।

এ ছাড়া উপস্থিত ছিলেন ফারুক আলী, শাহনাজ বেগম, হামিদুল ইসলাম, হাফেজ ঈসা, তানভীর চৌধুরী, আব্দুল্লাহ রাজী, সাংবাদিক আব্দুল বাছির সর্দার, সাংবাদিক গোলাম জিলানী, সাংবাদিক আবুল হাসনাত। সাংবাদিক ইমরান মিয়া, সাংবাদিক হুমায়ুন কবির, সাংবাদিক কারী হামিদুর রহমানসহ উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাংবাদিকতা শুধু সংবাদ প্রকাশের মধ্যে সীমাবদ্ধ নয়; সমাজের অসংগতি তুলে ধরার পাশাপাশি মানবিক ও সামাজিক দায়বদ্ধতা থেকেও সাংবাদিকদের কাজ করতে হবে। অসহায়, সুবিধাবঞ্চিত ও পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো প্রত্যেক সচেতন মানুষের নৈতিক দায়িত্ব। এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে সহমর্মিতা, সহযোগিতা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বক্তারা আরও বলেন, সংবাদমাধ্যমের প্রতিষ্ঠাবার্ষিকী কেবল আনুষ্ঠানিকতা কিংবা আনন্দ উদ্‌যাপনের মধ্যে সীমাবদ্ধ না রেখে জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে উদ্‌যাপন করা অত্যন্ত প্রশংসনীয়। দৈনিক সিলেটের সমাচার ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পাশাপাশি মানুষের কল্যাণে কাজ করে যাবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানের একপর্যায়ে অসহায় শিক্ষার্থীদের হাতে স্কুলব্যাগ, শীতার্তদের হাতে কম্বল এবং অসহায় পরিবারের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন ক্ষেত্রে অবদান ও সহযোগিতার স্বীকৃতিস্বরূপ সম্মানিত ব্যক্তিদের হাতে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

দিরাই প্রতিনিধিমানবিকতা, সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণের প্রত্যয় নিয়ে আয়োজিত এ অনুষ্ঠান স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সুধীজনের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন