সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর ইউনিয়নের শ্রীনারায়ণপুর গ্রামে নুহা আক্তার (১২) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। তিনি ওই গ্রামের সফিকুন্নুরের মেয়ে।
পরিবার সূত্রে জানা যায়, গতকাল বেলা আনুমানিক ১টার দিকে নুহা আক্তার নিজ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের সদস্যদের আর কোনো যোগাযোগ হয়নি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও আত্মীয়-স্বজনের সঙ্গে যোগাযোগ করেও এখন পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি। নুহা আক্তারের নিখোঁজের ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। তাকে দ্রুত খুঁজে পেতে পরিবারের পক্ষ থেকে সবার সহযোগিতা কামনা করা হয়েছে। কোনো সহৃদয় ব্যক্তি নুহা আক্তারের সন্ধান পেয়ে থাকলে অথবা তার অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানলে নিচের নম্বর গুলোতে যোগাযোগ করার জন্য অনুরোধ করেন।
নুহা আক্তারের সন্ধানে সামাজিক যোগাযোগমাধ্যমে সংবাদটি বেশি বেশি শেয়ার করে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে তার পরিবার। যোগাযোগ: ০১৭৩৯-৫০৭৬৬৩, ০১৭৭৯-৩৬৩৭২৩
