সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের পৃথক অভিযানে নিয়মিত মামলার এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২২ আগস্ট) দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলামের নেতৃত্বে এসআই (নিঃ) কানন কুমার দাস সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে পৃথক এসব অভিযান পরিচালনা করেন।
পুলিশ জানায়, দিরাই থানার মামলা নং-১৩, তারিখ ২২/০৮/২০২৬ খ্রিস্টাব্দ, জিআর-১৫৮-এর এজাহারনামীয় আসামি জুয়েল মিয়া (৪০) ও সামছুল মিয়া (৫২) কে ঘাগটিয়া এলাকার নিজ নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
অপরদিকে, দিরাই থানার মামলা নং-০২, তারিখ ০১/০৫/২০২৬ খ্রিস্টাব্দ, জিআর-৯৪-এর এজাহারনামীয় আসামি আজিম উদ্দিন (২২)কে দিরাই থানাধীন ধল রোড এলাকা থেকে গ্রেফতার করা হয়।
পুলিশের তথ্যমতে, গ্রেফতারকৃত তিনজনের বিরুদ্ধে পেনাল কোডের বিভিন্ন ধারায় মামলা রয়েছে। পরে গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম জানান, নিয়মিত মামলার আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
