বহুল প্রচারিত জাতীয় দৈনিক ‘যায়যায়দিন’ পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক বাবুল মিয়া।
সম্প্রতি পত্রিকাটির স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা সজীব ওয়াসিম স্বাক্ষরিত নিয়োগ পত্রের মাধ্যমে তাকে দায়িত্ব পালন ও সংবাদ সংগ্রহের অনুমতি দেওয়া হয়েছে।
সাংবাদিক বাবুল মিয়া এর পূর্বে দৈনিক হাওরাঞ্চল পত্রিকায় সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া দৈনিক নবচেতনা সহ বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।
নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক বাবুল মিয়া তার পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন।
একই সঙ্গে তিনি তার শুভানুধ্যায়ী, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন। সাংবাদিক বাবুল মিয়ার সঙ্গে যোগাযোগ করা যাবে ০১৭২৩ ৪৮৬০০৭ নম্বরে। ই মেইল: babul.77sunam@gmail.com
