দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়নে লন্ডনেও সোচ্চার প্রবাসীরা

দক্ষিণ ছাতক উপজেলা দ্রুত বাস্তবায়নের দাবিতে যুক্তরাজ্যেও সোচ্চার প্রবাসীরা। প্রবাসে থেকেও তারা দীর্ঘদিন দাবি জানিয়ে আসার পাশাপাশি করে যাচ্ছেন সভা সমাবেশ। দক্ষিণ ছাতক উপজেলা বাস্তবায়ন পরিষদ ইউকে’র উদ্যোগে গত বুধবার লন্ডনের একটি স্থানীয় হলে মতবিনিময়ের সভার আয়োজন করা হয়। এতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে দক্ষিণ ছাতকবাসীসহ কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।

জামাল উদ্দিন মকদ্দুসের সভাপতিত্বে ও ছানাওর আলীর পরিচালনায় প্রবাসী নেতৃবৃন্দ বলেন, দক্ষিণ ছাতক উপজেলা দীর্ঘদিন ধরে অবহেলিত একটি অঞ্চল হিসেবে পরিচিত। দক্ষিণ ছাতকবাসীর প্রধান ও ন্যায্য দাবি হলো একটি পৃথক উপজেলা প্রতিষ্ঠা করা, যা প্রশাসনিক সুবিধা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করবে। অনেক পুরনো দাবি হলেও দক্ষিণ জেলা বাস্তবায়ন হচ্ছে না। অথচ অনেক পরে দাবি উটা দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা, পরবর্তীতে শান্তিগঞ্জ নামে উপজেলা প্রতিষ্ঠার পর কার্যক্রম পরিচালনা করে আসছে।

বর্তমান সরকারের প্রতি নেতৃবৃন্দ দক্ষিণ ছাতক উপজেলা পরিষদ প্রস্তাবনা বাস্তবায়নের দাবি জানান।

সভায বক্তব্য দেন মনচব আলী জে.পি, আলাউদ্দিন আহমদ মুক্তা, সৈয়দ এনামূল হক, আলহাজ ইছহাক আলী, নূরুল ইসলাম এমবিই, মিয়া মোহাম্মদ হেলাল, আব্দুল মালিক কুটি, সারওয়ার হোসেইন সুজন, ব্যারিস্টার মাহবুবুর রহমান সুমন, আনোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক, সবুজ মিয়া, হাজী ইসলামিয়া এবং তাহের উদ্দিন আজিজ৷ মাশুক মিয়া, আব্দুল বাছিত শেলু, মোঃ ছানাওর আলী, শানুর আলী, আনছার আলী, আলাছ উদ্দিন, আল মোহাম্মদ নূর, খালিছ মিয়া সাচ্চু, আকমল হোসেন, ফারুক মিয়া (হামদু), নূরুল হক, দিলবর আলী, তফাজ্জুল আলী, ছালেক মিয়া, মুফতি আব্দুল ওয়াদুদ, মৌলনা আবু ছাদেক।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন