দর্শনার্থীর মোটরসাইকেল ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

হবিগঞ্জের আজমিরীগঞ্জে নিয়ন্ত্রণহীন মোটরসাইকেলের ধাক্কায় ইসালখা মিয়া নামে ৭০ বছরের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

গত শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে উপজেলার বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের সংলগ্ন হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, হবিগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে জলসুখা গ্রামের ভাইরাল ব্রীজের সুন্দর্য দেখতে প্রতিদিন শতশত লোক অটোরিকশা ও মোটরসাইকেল নিয়ে ঘুরতে আসে।
কয়েকটি মোটরসাইকেল ব্রীজ হইতে পিরোজপুর গোলচত্বর পর্যন্ত নিয়ন্ত্রণহীন ভাবে চালক মোটরসাইকেল চালাচ্ছিল।

আর এদিকে জলসুখা বিয়ের দাওয়াত খেয়ে বাড়ির উদ্দেশে জলসুখা ভাইরাল ব্রীজ থেকে পায়ে হেঁটে আসছিলেন ইসালখা মিয়া । গোলচত্বরের কাছাকাছি পৌঁছালে একটি দ্রুতগতির নিয়ন্ত্রণহীন মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর মোটরসাইকেল চালক গাড়ি ফেলে লোকজনের চোখের আড়ালে পালিয়ে যায়।

আহত ইসালখা মিয়াকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

নিহত ইসালখা মিয়া বদলপুর ইউনিয়নের পিরোজপুর গ্রামের বড়হাটি এলাকার বাসিন্দা।

এই বিষয় জানতে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আকবর হোসেন কে ফোন দিলে তিনি ফোন রিসিভ করে নাই।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন