দোয়ারাবাজারে সুমা আক্তার নামে এক ছাত্রী শ্লীলতাহানীর শিকার

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার আওতাধীন ঘিলাছড়া স্কুল এ্যান্ড কলেজের ছাত্রী সুমা আক্তার এর শ্লীলতাহানীর খবর পাওয়া যায়। উল্লেখিত সুমা আক্তার ঐ কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। সূত্রে জানা যায় গতকাল ০২/০৩/২০২৩ ইং তারিখ বেলা ৩.০০ ঘটিকার সময় সুমা আক্তার পায়ে হেঁটে উক্ত কলেজ হইতে বাড়ীতে আসার সময় স্থানীয় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নেতা ফয়ছল সুমা আক্তার এর গতিপথ আটকায় এবং সুমা আক্তার এর শরীরে ব্যবহৃত উড়না টানা হেচড়া করে এবং এক পর্যায়ে সুমা আক্তারের শরীরে ব্যবহৃত উড়না টানা হেচড়া করে উক্ত ফয়ছল তার হাতে নিয়ে যায়। তখন সুমা আক্তার নিঃস্ব ও হতভম্ব হয়ে যায়। পথচারী কয়েকজন লোক আসিয়া সুমা আক্তার কে তাহার বাড়ীতে পৌছাইয়া দেন।

জানা যায়, উক্ত সুমা আক্তার উক্ত কলেজের ভর্তি হওয়ার পর হইতেই উল্লেখিত ফয়ছল সুমা আক্তারকে প্রেমের প্রস্তাব দিয়ে আসিতেছিল। প্রথম হইতেই সুমা আক্তার উল্লেখিত ফয়ছল এর প্রেমের প্রস্তাব প্রত্যাখান করিয়া আসায় উক্ত সুমা আক্তার কে কলেজ যাওয়া আসার সময় ইভটিজিং ও বিরক্ত করিয়া আসিতেছিল। সুমা আক্তারের পিতার নিকট হইতে জানা যায় উক্ত ফয়ছল এর কারণে তিনির মেয়ে সুমা আক্তার নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।

সুমা আক্তার এর পিতা মোঃ রমজান আলী জানান পূর্বেও উক্ত ফয়ছল এর বিরুদ্ধে দোয়ারাবাজার থানায় সাধারণ ডায়েরী করেন। কিন্তু উক্ত ফয়ছল এর সহিত কেন্দ্রীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দের ভালো সম্পর্ক থাকায় দোয়ারাবাজার থানা কর্তৃপক্ষ তাহার বিরুদ্ধে কোন আইনি পদক্ষেপ নেয়নি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন