দুঃসময়ে দুর্দিনে যারা ছিলো তাদের নিয়ে কমিটি করার নির্দেশনা দিয়েছেন সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল। তিনি বলেন, আপনারা ঐক্যবদ্ধভাবে এক হবেন আর আপনার গ্রুপ করে তাই জোট করবেন তা হবে না বলে সর্তক করেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জের জামালগঞ্জ সরকারি ডিগ্রী কলেজ মাঠে উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাংগঠনিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি কামরুজ্জামান কামরুল এসব কথা বলেন।
এমপি বলেন, সকল ভেদাভেদ ভুলে দলের স্বার্থে সামনে ইউনিয়ন পরিষদের নির্বাচন ও দলের সাংগঠনিক কার্যক্রম জোরদার করে শক্তিশালী করতে হবে। তিনি বলেন, আপনাদের গ্রুপিংয়ের কারনে কমিটি হচ্ছে না। এখন পর্যন্ত ইউনিয়ন কমিটি দিতে পারেন নাই। কমিটি করতে হবে, কিভাবে করবেন তা আমি জানি না। ব্যর্থ হলে জেলা কমিটি, বিভাগ ও প্রধানমন্ত্রী সাথে যোগাযোগ করে কেন্দ্রকে অবগত করে নতুন নিয়মে আসবো বলে এমপি কামরুল হুশিয়ার দিয়েছেন।
এমপি কামরুল আরও বলেন, কে নির্বাচনের লিফলেট পানিতে ফেলে দিয়েছে সব জনগনের কাছে তথ্য আছে। ত্যাগী ও যোগ্যদের মূল্যায়ন করে কমিটি দিতে হবে। আগামী দিনে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেকে শক্তিশালী করতে হবে, দেশের স্বার্থ তিনি কাজ করছেন তা মনে রাখতে হবে। ঐক্যবদ্ধভাবে পাশে থাকতে হবে।
সভায় উপজেলা বিএনপির আহবায়ক হাজী মোঃ সফিকুর রহমানের সভাপতিত্বে ও ২য় যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আজিজুর রহমান আজিজের সঞ্চালনায় বিশেষ অতিথি বক্তব্য বক্তব্য রাখেন, আহ্বায়ক কমিটি ১ম যুগ্ম আহ্বায়ক (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) মোঃ আব্দুল মালিক, যুগ্ম আহ্বায়ক আজাদ হোসেন বাবলু, মাসুম মাহমুদ তালুকদার প্রমুখ
এসময় উপজেলা বিএনপি ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও সমর্থক উপস্থিত ছিলেন।
