সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমরা গ্রামের শ্রী শ্রী রামকৃষ্ণ গোসাই আখড়ায় যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫২তম শুভ জন্মাষ্টমী ২০২৬ উদযাপন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর ২টায় ডুমরা আখড়া থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ঘুঈিয়ারগাও বাজারসহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কেন্দীয় কালী মন্দিরে গিয়ে শেষ হয়।
শাল্লার ৩নং বাহারা ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরীর নান্টুর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ব্রজেশ চৌধুরী সঞ্চালনায় সন্ধ্যায় ডুমরা আখড়া প্রাঙ্গণে এক আলোচনা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাল্লা উপজেলা নির্বাহী অফিসার বাবু পেয়াস চন্দ্র দাস, শাল্লা থানার অফিসার ইনচার্জ মোঃ সোহেল, সাবেক উপজেলা চেয়ারম্যান গরেন্দ্র চন্দ্র সরকার, তরুণ কান্তি দাশ, সুধাংশু শেখর দাস, নিকুঞ্জ বিহারী সরকার, রেবতী চৌধুরী, রবীন্দ্র দাস, বাবুল দাস, দিলীপ দাস, অনিন্দ দাস, গনেন্দ্র দাস, বাদল দাস, লিটন দাস, রাখেশ দাস প্রমুখ।
এসময় বক্তারা ভগবান শ্রীকৃষ্ণের জীবন, আদর্শ ও ধর্মীয় শিক্ষার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণে শ্রীকৃষ্ণের আদর্শ অনুসরণের আহ্বান জানান তারা।
দিনব্যাপী এ আয়োজনে ভক্তদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
