বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার ২৯নং ওয়ার্ডের বৈঠক সোমবার (২২ জুন) বাদ এশা স্থানীয় একটি কার্যালয়ে মুহাম্মদ আব্দুল কাদিরে সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান।
বৈঠকে উপস্থিত দায়িত্বশীলদের মতামতের ভিত্তিতে বি.কে.এম সিলেট মহানগরীর ২৯নং ওয়ার্ড কমিটি গঠন করা হয়। কমিটির দায়িত্বশীলরা হলেন-সভাপতি মুহাম্মদ আব্দুল কাদির, সহ-সভাপতি আরফান মিয়া, হাফিজ আমির আলী, সাধারণ সম্পাদক ইমামুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মকবুল হোসেন, বায়তুল মাল সম্পাদক মাওলানা মাহিদুর রহমান, প্রচার সম্পাদক জাকারিয়া রব্বানী, সদস্য আফতাব আলী, আজিজুর রহমান, বেলাল আহমদ, আবু বকর, শাহরিয়ার, মুক্তার আহমদ, নুরুল ইসলাম, আলীম উদ্দিন, আজাদ মিয়া, মাজেদ আহমদ সহ ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতিমুক্ত সমাজ ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই। তিনি বলেন, দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে বি.কে.এম ব্যাপক কাজ করে যাচ্ছে। আমিরে মজলিস আল্লামা মামনুল হকের হাতকে শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ের সংগঠনের কার্যক্রম আরো জোরদার করার আহবান জানান।
