সুনামগঞ্জ-৩ আসনে দীর্ঘদিন ধরে সংসদ সদস্য হিসেবে নিজের প্রার্থীতা প্রচার করে আসছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মুফতি ওয়াক্কাস অংশের কেন্দ্রিয় কমিটির প্রচার সম্পাদক সৈয়দ তালহা আলম।
আজ মঙ্গলবার সন্ধ্যায় ঢাকায় আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের হাত ধরে দলটিতে যোগদান করেন তিনি। এরই সাথে সাথে জমিয়তের সাবেক নেতায় পরিণত হয়েছেন সুনামঞ্জের জগন্নাথপুর উপজেলার এই নেতা। খবরটি নিশ্চিত করেছেন সৈয়দ তালহা আলম নিজেই।
আজ রাত ৮টায় মুঠোফোনে এক বার্তা ও ছবি পাঠিয়ে খবরটি নিশ্চিত করেন তিনি। এরপর মুঠোফোনে কথা হয় জগন্নাথপুরে ‘জনতার চেয়ারম্যান’ খ্যাত সৈয়দ তালহার সাথে। গণতান্ত্রিক সংস্কার জোটের অংশ হিসেবে তার এই সিদ্ধান্তকে সুনামগঞ্জ-৩ আসনের সাম্প্রতিক রাজনীতিতে একটি বড় পরিবর্তন বলে মনে করছেন অনেক রাজনৈতিক নেতারা।
তালহা জানান, সাম্প্রতিক সময়ে দেশের রাজনৈতিক সহিংসতা তাকে গভীরভাবে প্রভাবিত করেছে। বিশেষ করে ওসমান হাদীর ওপর গুলিবর্ষণের ঘটনা তাকে একটি নৈতিক সিদ্ধান্ত নিতে প্রস্তুত।
