হাওর বেষ্টিত সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের হাওর পাড়ের বিভিন্ন সরকারী প্রাথমিক বিদ্যালয় স্পীডবোট করে পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
সোমবার (২৭ জুলাই) দুপুরে তিনটার দিকে উপজেলার হাওর ও দুর্গম অঞ্চল সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঠাবুকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এসময় বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের সাথে তাদের পড়াশোনাসহ সকল বিষয়ে কথা বলেন। এর পাশা পাশি তাদের শেখার অভিজ্ঞতা, কি কি তাদের প্রয়োজন সে সম্পর্কে খোঁজ খবর নেন। এসময় শিক্ষার্থীরা যোগ বিয়োগ করতে না পারায় ক্ষোভ প্রকাশ করে আগামী এক মাসের মধ্যে ওই সব বিদ্যালয়ে লেখা পড়ায় শিক্ষার্থীদের মধ্যে পরিবর্তন করতে নিদের্শনা দেন, অন্যথায় কঠোর পদক্ষেপ গ্রহণ করবেন বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
তিনি শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষকদের আস্বস্ত করে জানিয়েছেন, বিদ্যালয় শিক্ষক নিয়োগ, অবকাঠামো উন্নয়ন, শিক্ষার প্রসার বৃদ্ধির জন্য হাওরাঞ্চলে নতুন করে পরিকল্পনা গ্রহন করা হয়েছে।
পরিদর্শনকালে বিদ্যালয় গুলোর সার্ব পরিস্থিতি, অবকাঠামো, শ্রেণিকক্ষ,পরিচ্ছন্নতা শৌচাগার ও শিক্ষার পরিবেশ ঘুরে দেখার পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র, শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি,প্রশাসনিক কার্যক্রম যাচাই করে শিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক, উপজেলা বিএনপির আহবায়ক বাদল মিয়া, যুগ্ম আহবাক ও তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, যুগ্ম আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বল, রাখাব উদ্দিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।