পিডি মহোদয় ক্ষমতার বড়াই দেখাতে চাচ্ছেন। নিজের দায়িত্বের বাহিরে কাজ করছেন বলেন মানববন্ধনে বক্তারা হুশিয়ারী করেন দায়িত্বশীল কতৃপক্ষকে। সকল এডমিনিস্ট্রেশন পাবলিকের জন্য, পাবলিক এডমিনিস্ট্রেশন যদি পাবলিকের বাহিরে কিছু করা হয়। পাবলিকের বাহিরে গেলে আবেগের বাহিরে গেলে, রসায়ন কিন্তু মিলে না। এই টিটিসি প্রকল্প নিয়ে তাহিরপুরের বাহিরে কোনো ভিন্ন চিন্তা করা হয় তাহলে কঠিন জবাব দিবো সবাই মিলে তাহিরপুরবাসী।
মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে সুনামগঞ্জ জেলার শহরের আলতাফ উদ্দিন স্কয়ার( ট্রাফিক পয়েন্ট) উপজেলা টিটিসি বাস্তবায়ন কমিটির আয়োজনে বিশাল মানববন্ধনে বক্তারা ঐক্যবদ্ধভাবে জোরালো আওয়াজ তুলেন।
উপজেলা টিটিসি বাস্তবায়ন কমিটির আহবায়ক মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে ও সদস্য সচিব সুহেল আলমের সঞ্চালনায় বক্তারা আরও বলেন, একনেকে অনুমোদন করে জায়গা নির্ধারণ করা হয়েছে আর জমির মালিককের কাছে কাগজ পাঠানো হয়েছে এখন শুধু বাস্তবয়নের জন্য কাজ শুরু করার কথা তা না হলে দায়সারা অজুহাত তুলে তা অন্য উপজেলায় নেয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। আমাদের কোনো অধিকার কেউ কেড়ে নিতে পারবে না, নিতে গেলে কোনো ছাড় দেয়া হবে না।
বক্তারা বলেন, টিটিসি বাস্থবায়ন করার জন্য শেষ পর্যন্ত যাব আমার সকলেই ঐক্যবদ্ধভাবে। যারা তাহিরপুর কে যারা পিছিয়ে রাখতে চায় তাদের কে কঠিন জবাব দিতে হবে। তাহিরপুর বাসী ৫৪ বছর ধরে অবহেলিত আরও অবহেলিত করে রাখতে পারবেন না, আমাদের অধিকার আদায়ের করতে রাজপথে দূরবার আন্দোলন করে তুলা হবে। মনে হয় সতিনের মায়ের সন্তান তাহিরপুরবাসী।
মানববন্ধন বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম আহবায়ক আনিসুল হক, সুনামগঞ্জ-১ আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মাওলানা তোফায়েল আহমেদ খান, সুনামগঞ্জ-১ আসনের মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস কামরুজ্জামান কামরুল, আবুল কালাম আজাদ, তাহিরপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুনাব আলী, ফেরদৌস আলম সহ তাহিরপুর উপজেলা বিশিষ্টজন, গনমান্য ব্যক্তিরা
এসময় তাহিরপুর উপজেলার বিভিন্ন শ্রেণির পেশার মানুষ জন মানববন্ধনে অংশ গ্রহণ করে একাত্মাপোষন করেন।
