সিলেট-৩ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি জননেতা মোহাম্মদ আব্দুল মালিকের সমর্থনে কামাল বাজার ইউনিয়নে দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে আজ সোমবার আলোচনা সভা, লিফলেট বিতরণ, প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালিক মল্লিক ও সদস্য সচিব মোঃ নুরুল আমিননের নেতৃত্বে প্রচানায় আংশগ্রহন করেন ও উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি সভাপতি গোলজার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক এনামুল হক মাক্কু, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি সদস্য নুরুল ইসলাম রুহুল, সাইফুল আলম কোরেশি, কয়েছ আহমদ, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক শাহাদাত খান, ইউনিয়ন বিএনপি সহ সভাপতি বশির মিয়া, আব্দুল ওয়াহাব, নাসির আহমদ, সংগঠনিক সম্পাদক আব্দুল মুহিন, যুগ্ম সম্পাদক সুমন আহমদ বিপ্লব, শফিক মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক আজাদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাহেদ আহমদ, জেলা স্বেচ্ছাসেবক দল নেতা আজমল হোসেন, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক জিয়া চৌধুরী লাভলু, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দল সদস্য শাহিন আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য আরিফুর রহমান তারেক, দেওয়ান সবুর খান, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন রানা, মদন মোহন ছাত্রদলের যুগ্ম সম্পাদক শেখ মুহিন আল নাদিম, উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা, হিরন মিয়া, জয়নাল আবেদীন, মদন মোহন কলেজ ছাত্রদলের সদস্য রবিন আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আবু সাইদ খান, পাবেল খান, সৈয়দ রাফি, চমক আলী, আব্দুল ওয়াহিদ ফাহিম আহমদ, আব্দুল বারি রব্বানী, রাসেল আহমদ, রায়হান আহমদ, জাবেদ হোসেন, শাহান মিয়া, ফাহিম আহমদ (২) প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন, একটি সুন্দর, নিরাপদ ও শান্তির বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে দলমত নির্বিশেষে সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে। তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের সেই আশা আকাঙ্ক্ষা পূরণে এগিয়ে যাচ্ছে। বিএনপি ক্ষমতায় আসলে দেশের মানুষ উন্নয়ন পায়, দেশ নিরাপদ থাকবে। বিএনপি সব সময় উদার ও সহনশীলতার রাজনীতি করে থাকে। জনগণের জন্য সব সময় বিএনপি সেবার মানসিকতা নিয়ে কাজ করে থাকে। নির্বাচনে বিএনপির ধানের শীষের বিজয় দেখে একটি দল নির্বাচন বানচালের চেষ্টা ও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। বক্তারা আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দিয়ে বিজয়ী করতে সকলের প্রতি আহবান জানান।
