
সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মুরারিচাঁদ (এমসি) কলেজের ‘ইসলামের ইতিহাস ছাত্রকল্যাণ পরিষদ’-এর ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধানের অনুমোদনের মাধ্যমে এই পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
ঘোষিত এই নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আবু নাছের এবং সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন আমির হোসাইন জাকির। এ ছাড়া সিনিয়র সহ-সভাপতি হিসেবে তৈয়বুর রহমান আবির এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে রফিকুল ইসলাম সাকিব গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবেন। অর্থ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মুস্তায়ীনুর রহমান মওদুদ।
মোট ৪৯ সদস্য বিশিষ্ট এই কমিটিতে সংগঠনের কার্যক্রম গতিশীল করতে বিভিন্ন সম্পাদকীয় পদ বণ্টন করা হয়েছে। সহ-সভাপতি হিসেবে জামাল উদ্দিন, মোঃ সাবের আহমদ, আশরাফুল ইসলাম দিদার, সাইদুল ইসলাম সাজু ও নুর আহমদ মনোনীত হয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো: তাজুল ইসলাম, সামিম গাজি, জয়নুল আবেদিন ও আলা উদ্দিন দায়িত্ব পালন করবেন। দপ্তর সম্পাদক হিসেবে আদনান হোসাইন, প্রচার সম্পাদক হিসেবে পাপলু আহমদ তারেক এবং ধর্ম বিষয়ক সম্পাদক হিসেবে মোহাম্মদ ফয়জুননূর মনোনীত হয়েছেন।
শিক্ষার্থীদের সার্বিক অংশগ্রহণে এবারের কমিটিতে ছাত্রী বিষয়ক সম্পাদক হিসেবে তাহেরা আক্তার শিমাকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হিসেবে মিজানুর রহমান চৌধুরী এবং ক্রীড়া সম্পাদক হিসেবে সুমন মিয়াকে মনোনীত করা হয়েছে। কমিটির বাকি সদস্যবৃন্দ সহ-সম্পাদক ও কার্যকরী সদস্য হিসেবে সংগঠনের মূল লক্ষ্য বাস্তবায়নে কাজ করবেন।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক আমির হোসাইন জাকির বলেন, ‘আমরা আমাদের বিভাগের উন্নয়নমূলক কাজে সকল শিক্ষার্থীকে নিয়ে একত্রে কাজ করবো। সাথে দরিদ্র শিক্ষার্থীদেরকে ভর্তি ও ফরম-ফিলাপসহ যাবতীয় মেধা বিকাশ ও ছাত্রকল্যাণমূলক কাজে পাশে থাকবো। বিভাগের ছাত্র-ছাত্রীদের সঠিক দিকনির্দেশনার মাধ্যমে এগিয়ে নিয়ে যাবো।’
২০১৬ সালে প্রতিষ্ঠিত এই ছাত্রকল্যাণ পরিষদটি দীর্ঘকাল ধরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ রাখা এবং তাদের একাডেমিক ও ব্যক্তিগত সমস্যায় পাশে দাঁড়িয়ে আসছে।