
সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ কলেজের সাংবাদিক সংগঠন এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির ২০২৬-২৭ সেশনের নবগঠিত কমিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) সংগঠনের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি লবীব আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. বদরুল আমিনের সঞ্চালনায় সভায় কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা এবং সাংবাদিকতার মানোন্নয়নে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় কোষাধ্যক্ষ মেহেদী হাসান তানিম, কার্যকরী সদস্য আব্দুল মাজিদ, সাইফুল্লাহ বিন মোস্তফা, এস এম আসিফ মাহমুদ এবং সহযোগী সদস্য খোকন আহমেদ, কল্পনা আক্তার, মুহিবুর রহমান, আব্দুল্লাহ আল মামুন ও রিয়া আক্তারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
সভা শেষে নবগঠিত কমিটির পক্ষ থেকে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. আকমল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে কমিটির নেতৃবৃন্দ এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা শৈলেন্দ্র মোহন সিংহের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাকেও ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।