উচ্চশিক্ষার স্বপ্নপূরণের পথে অনন্য এক সাফল্য অর্জন করেছেন হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের কৃতি শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস জেমি। চট্টগ্রাম এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে (এউডব্লিউ) পড়ার জন্য প্রায় ৭৪ লাখ টাকার (৬০ হাজার মার্কিন ডলার) পূর্ণাঙ্গ স্কলারশিপ পেয়েছেন তিনি।
গত মঙ্গলবার (১৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির পরিচালক মৌরি রহমানের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে জেমিকে এ স্কলারশিপের বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়। চার বছর মেয়াদি এ বৃত্তির আওতায় তিনি প্রতি বছর ১৫ হাজার মার্কিন ডলার করে পাবেন।
জানা গেছে, শেভরন বাংলাদেশের সহায়তায় পরিচালিত এক মাসের একটি ‘সামার স্কুল প্রোগ্রামে’ গত ২০ জুলাই অংশ নেন জেমি। বিজ্ঞানভিত্তিক ইংরেজি মাধ্যমের কঠিন এই প্রোগ্রামটি নিজস্ব আগ্রহ, কঠোর পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে সফলভাবে শেষ করেন তিনি। এর পরই শেভরনের সহায়তায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনে তার এই উচ্চশিক্ষার দুয়ার উন্মোচিত হয়।
জেমির এই অভাবনীয় অর্জনে আনন্দ-উল্লাস ছড়িয়ে পড়েছে তার শিক্ষাপ্রতিষ্ঠান ও এলাকাবাসীর মধ্যে। জহুর চান বিবি মহিলা কলেজ ও শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা উল্লাস প্রকাশ করেছেন। তারা জানান, জেমির এই সাফল্য শুধু শায়েস্তাগঞ্জ বা হবিগঞ্জ নয়, পুরো সিলেট বিভাগের জন্য গৌরবের।
জান্নাতুল ফেরদৌস জেমি শায়েস্তাগঞ্জ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পশ্চিম লেঞ্জাপাড়া গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী মোঃ আফজাল আলীর বড় মেয়ে এবং পৌরসভার সাবেক কাউন্সিলর মোঃ নোয়াব আলীর ভাতিজী। তার পিতা দাউদনগর বাজার রেলগেইট এলাকায় পান-সিগারেটের দোকান চালিয়ে অনেক কষ্টে পরিবার ও ছেলে-মেয়ের পড়াশোনার খরচ জুগিয়ে আসছেন। পারিবারিক নানা প্রতিকূলতার মধ্যেও কলেজের অধ্যক্ষ ও কর্তৃপক্ষের সার্বিক সহায়তায় পড়াশোনা চালিয়ে যান জেমি। জেমির ছোট ভাইও বর্তমানে শায়েস্তাগঞ্জ ডিগ্রি কলেজে অধ্যয়নরত।
শিক্ষাজীবনের শুরু থেকেই অত্যন্ত মেধাবী জেমি শায়েস্তাগঞ্জ রেলওয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিকে উত্তীর্ণ হয়ে শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চবিদ্যালয়ে ভর্তি হন। সেখান থেকে ২০২৩ সালে এসএসসিতে জিপিএ-৫ বা ভালো ফলাফল অর্জন করার পর জহুর চান বিবি মহিলা কলেজে ভর্তি হন। ২০২৫ সালে উক্ত কলেজ থেকে সফলভাবে এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন তিনি।হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেট ও মসজিদের মোতাওয়াল্লীর মায়ের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেট ও মসজিদের মোতাওয়াল্লী এবং লন্ডন মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক আবেদ রাজা’র মায়ের চতুর্থ মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) বাদ এশা হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেট ও মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, সিলেট জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও জেলা কৃষক দলের সদস্য সচিব হাজী তাজরুল ইসলাম তাজুল, সিলেট জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও দক্ষিন সুরমা উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক সাধারণ মনিরুল ইসলাম তুরন, বিএনপি নেতা মোতাহির হোসেন জুনেদ, সিলাম ইউপি ৯নং ওয়ার্ড মেম্বার ছাদিক মিয়া, মাহবুবুল হক রিংকু, রাসেল আহমেদ, সেবুল আহমেদ, প্রবীণ মুরব্বী মো. ফজলু মিয়া, হযরত শাহ তৈয়ব ছয়লানি রহ ওয়াকফ এস্টেট এর যুগ্ম মোতাওয়াল্লী আহমদুর রহমান ছাদেক, কমিটির সদস্য মো. মোয়াজ্জেম হোসেন (লনি), লুৎফুর রহমান বাবু, আব্দুল মতিন শাহিন, আব্দুস সামাদ। আরও উপস্তিত ছিলেন আব্দুল মজিদ, আব্দুল হক সুহেব, দুলাল উদ্দিন, আখলিছ মিয়া, বুরহান উদ্দিন তুরন, আব্দুল কাদির, মুমিনুল হক জান্টু, সাজলাহ মিয়া, আব্দুল হামিদ, কবির উদ্দিন রুহেল, শিশু মিয়া, সাহেদ আহমদ, নিজাম উদ্দিন, রাজু মিয়া, মো: আলী রুবেল, সাজু মিয়া, উজ্জ্বল আহমেদ, মোজাহিদ আহমেদ, মো: তানভীর হোসেন মাহদী, আরিফুল হক রনি, সাজ্জাদুর রহমান সাব্বির, সামাদ,লতিফুর রহমান মেহদি, রনি, রেদুয়ান আলী সুহান।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন হযরত শাহ তৈয়ব ছয়লানী (রহ.) ওয়াকফ এস্টেট ও মসজিদের ইমাম ও খতিব মাওলানা জহিরুল ইসলাম ও জামেয়া কোর আনিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল্লাহ আল মামুন।
