২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে সূর্য দত্ত। সে সুনামগঞ্জ জেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।
সূর্য দত্ত ছাতক পৌর শহরের মধ্যেবাজারে বিশিষ্ট ব্যাবসায়ী, স্বর্গীয় প্রাণেশ রঞ্জন দত্ত ( চান্দু দত্তের) নাতি ও তরুণ ব্যাবসায়ী শংকর দত্ত ও গৃহিনী তন্নী দত্তের পুত্র।
সূর্য দত্তের এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও স্কুলসহ এলাকার মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা সূর্য দত্তের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি ৯ টি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে তাদের স্হান অক্ষুন্ন রেখেছে। সুনামগঞ্জ জেলার মধ্যে রেজাল্টে সেরা স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।
