ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)-এর আলোচনা সভা অনুষ্ঠিত

ফাইট ফর জাস্টিস ইন বাংলাদেশ (FJB)-এর উদ্যোগে গতকাল লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় একটি গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। “Discussion Meeting” শীর্ষক সভা বিকাল ৪টায় ইস্ট লন্ডনের Coffee Corner (E1 5QH) ভেন্যুতে অনুষ্ঠিত হয়।

সভায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার ইস্যু এবং প্রবাসীদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা তাদের মতামত তুলে ধরে দেশের চলমান সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। সংঘঠনের সভাপতি মোস্তাফিজুর রহমান সোহাগের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক আবু বক্কর জুম্মা এর পরিচালনায় বক্তব্য রাখেন মোস্তাফিজুর রহমান সোহাগ, আবু বক্কর জুম্মা, রেজা মাহবুব লস্কর, শামীম আহমেদ, জুবায়ের আহমদ সানি, মোঃ মেরাজ উদ্দিন রোহিত, মো: তানবীর আহমেদ খাঁন, মো: রুবেল, নাজমুল হাসান নাহিদ, মো: জাহিদ হোসেন, কাওছার আহমদ, দিপালি বেগম প্রমুখ

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রবাসে থেকেও বাংলাদেশের ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক অধিকার রক্ষায় সোচ্চার থাকা জরুরি। তারা ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কার্যক্রম পরিচালনার পরিকল্পনার কথাও উল্লেখ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন