ফেইসবুক পেইজে নারীর ছবি দিয়ে অপপ্রচার, থানায় অভিযোগ

সুনামগঞ্জের দিরাই উপজেলায় এক নারীর ছবি ব্যবহার করে ভুয়া ফেসবুক পেজ থেকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী দিরাই থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, ভূয়া পেইজ খবর দৈনিক ও সুনার বাংলা টিভি ২৪.কমে সাংবাদিক নামধারী ব্যক্তি গোলাম জিলানী আমার ছবি ব্যবহার করে একটি ভুয়া ফেসবুক পেইজে বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য প্রচার করছে। এতে আমার ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি আমি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি।

ভুক্তভোগী অভিযোগে আরও দাবি করেন, ভুয়া পেইজের মাধ্যমে পরিকল্পিতভাবে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হচ্ছে। তিনি এ ঘটনায় জড়িত ব্যক্তিকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এব্যাপারে অভিযুক্ত ব্যাক্তি গোলাম জিলানী’র সাথে যোগাযোগ করলে, তিনি জানান, আমি আপনার এখানে আসতেছি।

এ বিষয়ে দিরাই থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম বলেন , আমরা অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে এই সমস্ত ভূয়া ফেইসবুক পেইজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিব।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন