ফেসবুকে বিএনপি নেতার বিরুদ্ধে মিথ্যা ছবি, ভিডিও তথ্য প্রচার, যুবকের নামে মানহানির মামলা

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে বিএনপির নেতা সুমন মিয়ার বিরুদ্ধে মিথ্যা, আপত্তিকর বা মানহানিকর পোস্ট, ছবি ও ভিডিও শেয়ার তথ্য প্রচার করার অভিযোগ করে এক যুবকের নামে মানহানির মামলা করা হয়েছে। গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বড়লেখা, মৌলভীবাজার কোর্টে মামলা দায়ের বিএনপি নেতা সুমন মিয়ার সমর্থকরা।

মামলাদ আসামী ফাহাদ আহমেদ (২২) মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার জামকান্দি কুলাউড়া গ্রামের সালেখ উদ্দিনের ছেলে। তিনি বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের ছাত্রলীগের সহ-সভাপতি।

মামলায় অভিযোগ করা হয়, ফাহাদ আহমদ দীর্ঘদিন থেকে ফেইসবুকে বিএনপির বিরুদ্ধে একের পর এক ভিডিও, ছবি ও মিথ্যা, বানোয়াট প্রচার করে আসছে। ফাহাদ আহমদ নামে একটি ফেইসবুক আইডি থেকে বিএপির নেতা সুমন মিয়ার নিয়ে আপত্তিকর তথ্য অপ্রচার করেন। তিনি সুমন মিয়ার বিরুদ্ধে মানহানিকর কুরুচিপূর্ণ আপত্তিকর তথ্য প্রকাশ করেছেন। এই পোস্ট নিয়ে তাকে সামাজিক ও পারিবারিকভাবে নিষেধ করা হলেও তিনি তা শোনেননি। এতে সুমন মিয়া ও বিএনপির মানহানি হয়েছে। দলের নামে কুৎসা রটানো হচ্ছে। যা দেশের প্রচলিত আইন অনুসারে অপরাধযোগ্য। এ কারণের তার বিরুদ্ধে মানহানি হয়েছে মর্মে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় ফাহাদ আহমদ এর পরিবার বাংলাদেশ চরম নিরাপত্তাহীনতায় ভুগিতেছে।

এবিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা সুমন মিয়া বলেন, ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ প্রবাসে বসে আমার বিরুদ্ধে ফেইসবুকে মিথ্যা তথ্য অপ্রচার করছে। আমি তাকে পোস্ট না করতে বাধা দিলে সে আরো বেপরোয়া হয়ে একের এক মিথ্যা ছবি, ভিডিও পোস্ট করে আসছে। এতে আমি ও দলের বদনাম ছড়ানো হয়েছে যা ভ্রিবান্তিকর। তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। সে দেশে আসলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবো বলে হুমকি দেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, ছাত্রলীগ নেতা ফাহাদ আহমদ এর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তাকে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন