সিলেট-৫ (কানাইঘাট-জকিগঞ্জ) আসনের সাবেক সংসদ সদস্য প্রবীণ রাজনীতিবিদ ও শিক্ষানুরাগী অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদ জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব,ফ্রান্স প্রবাসী মাও: এমএ করিম ইবনে মছব্বির।
এক শোকবার্তায় তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার,স্বজন,শুভাকাঙ্ক্ষী ও রাজনৈতিক সহযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানান।
শোকবার্তায় মাও: এমএ করিম ইবনে মছব্বির বলেন, মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী ছিলেন জনকল্যাণে নিবেদিত একজন রাজনীতিক ব্যাক্তিত্ব।কানাইঘাট-জকিগঞ্জ তথা সিলেটের উন্নয়ন ও জনগণের কল্যাণে কাজ করেছেন তিনি।
আল্লাহ যেন মরহুম মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁদের পরিবারের সদস্যদের এ শোক সইবার শক্তি দান করেন।
তিনি আরও উল্লেখ করেন,একজন সজ্জন ও সাদা মনের মানুষ হিসেবে পরিচিত মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরীর মৃত্যুতে সিলেটের রাজনৈতিক,সামাজিক ও ওলামা সমাজে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর এই চিরবিদায় সিলেট অঞ্চলের জন্য এক অপূরণীয় ক্ষতি। সিলেটবাসী একজন নির্লোভ ও সাদা মনের মানুষকে হারিয়ে গভীর শূন্যতা অনুভব করছেন।
