ফরহাদ চৌধুরী শামীমের উদ্যোগে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পরিপূর্ণ সুস্থতা কামনায় সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীমের তত্ত্বাবধানে এবং সিলেট মহানগরের অন্তর্গত ৬নং ওয়ার্ড বিএনপি, যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে খতমে শিফা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৫টা ৩০ মিনিটে সিলেট নগরীর ইলাশকান্দি জামে মসজিদে খতমে শিফা পাঠ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ফরহাদ চৌধুরী শামীম, সিলেট মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক আব্দুল ওয়াহিদ সোহেল, সিলেট মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাহবুব চৌধুরী, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারওয়ার রেজা, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি লুৎফর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক সুলতান আহমদ, সিলেট জেলা যুবদলের সহ সভাপতি সাহেদ আহমদ চমন, সৈয়দ আমিন হোসেন, মহানগর যুবদলের সহ সভাপতি মইনুল ইসলাম, সহ সভাপতি মামুন আহমদ মিন্টু, লুৎফুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক রজব আহমদ, সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি জুবের আহমদ, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তোফায়েল চৌধুরী উজ্জ্বল, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর মিয়া, আবুল কালাম সাহেদ,জিয়া মঞ্চের যুগ্ম আহবায়ক কাজী ওয়াসিমুজ্জামান ওয়াসিম, ৬নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাহিদ হোসন সাবু, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কমিটির সদস্য সাইদ মাহমুদ ওয়াদুদ, শেখ মনাফ আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা তারেক আহমদ, কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু, ৬নং ওয়ার্ড বিএনপি নেতা আব্দুস সাত্তার, স্বেচ্ছাসেবক দল নেতা জাহেদ আহমদ, যুবদল নেতা জুয়েল আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, মুহাম্মদ মুক্তাদির আলম, রবিন হোসেন, সায়েম আহমদ রনি, রবিউল ইসলাম, আসলাম মিয়া, সাইয়ান আহমদ শিপন প্রমুখ।

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করে মোনাজাত করেন ইলাশকান্দি জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আশরাফ আলী মিয়াজানি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন