সুনামগঞ্জের ছাতকে উত্তর খুরমা ইউনিয়নে গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) দুপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়।
গদারমহল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সকল শিক্ষার্থীদের জন্য স্কুল ব্যাগ উপহার দিয়েছেন, মুক্তিরগাঁও গ্রামের বিশিষ্ট মুরব্বি হাজি বাদশা মিয়ার ছেলে লন্ডন প্রবাসী মো. জমির হোসেন।
গদার মহল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম লন্ডন প্রবাসী মো. জমির হোসেনের সাথে যোগাযোগ করে এই সহযোগিতা নিয়ে আসেন।
স্কুলব্যাগ বিতরণকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) কবির আহমদ, সহকারী শিক্ষক শ্রী সুধাংশু শেখর, শিক্ষিকা শাবানা বেগম, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সভাপতি মোঃ আব্দুস সালাম, গদার মহল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মহররম আলী, বিশিষ্ট ব্যাবসায়ী নুর মিয়া, গ্রামের আশিক আলী, আরশ আলী, ইকবাল হোসেন, সৌরভ হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
পরিশেষে লন্ডন প্রবাসী মো.জমির হোসেনের প্রবাস জীবন সুখময় হয় এবং তার দীর্ঘ হায়াত কামনা করে মোনাজাত করেন ইমাম মাওলানা মহররম আলী।
