গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

সিলেটের গোলাপগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। শুক্রবার সাড়ে ৩টার দিকে পৌর এলাকার সরকারি এমসি একাডেমির সামনে এ ঘটনাটি ঘটে।

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দুজন হলেন, সুনামগঞ্জের ছেংবিল এলাকার হোসেন আলীর পুত্র আব্দুর রহমান (৩৫), নেত্রকোনার তেলিহাটি এলাকার হলুদ মিয়ার স্ত্রী ঝরনা বেগম (৪৫)।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত আব্দুর রহমান ও ঝরনা বেগম কাজের সুবাদে দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে গোলাপগঞ্জ পৌর এলাকার দাড়িপাতন গ্রামে বসবাস করতেন।

শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে একটি ট্রাক গাড়ির বডি তুললে বডি বিদ্যুতের তারের সাথে লেগে আব্দুর রহমান ও ঝর্ণা বেগম নামের এই দুই শ্রমীক ঘটনাস্থলেই মারা যায়। এরপর তাদের মরদেহ পৌর এলাকার দাড়িপাতনে তাদের বসবাসরত কলনিতে আনা হয়৷

বিষয়টি নিশ্চিত করে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল ইসলাম জানান, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজন মারা খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌছেছে। বিস্তারিত পরে জানানো হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন