২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে বর্ণালী রায় হৃদি। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বিদ্যাপীঠ হিসেবে পরিচিত গোবিন্দগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে গোল্ডেন এ কৃতিত্ব অর্জন করে।
বর্ণালী রায় হৃদি হলো শিক্ষক পরিবারের সন্তান দ্বিতীয় সন্তান, বিশ্বনাথ উপজেলার দিগলী গ্রামের বিশ্বনাথ উপজেলার ভূরকী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপ্লব রায় ও গোবিন্দগঞ্জ-সৈদেরগাও বিশ্বাম্ভরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমা রায়’র ২য় কন্যা।
বর্ণালী রায় হৃদির স্বপ্ন হলো সে ইলেকট্রেরিয়াল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার হয়ে দেশের জন্য কাজ করতে আগ্রহী।
বর্ণালী রায় হৃদি তিন বোনের মধ্যে সে হলো ২য়। তার বড় বোন হলো সিলেট শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষের ছাত্রী ও তার ছোট বোন হলো পঞ্চম শ্রেণীর ছাত্রী।
বর্ণালী রায় হৃদি এ সাফল্যে তার পরিবার, স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও গৃহ শিক্ষক পল্লব আচার্য টিটন এবং
স্কুলসহ এলাকার মধ্যে আনন্দের বন্যা বয়েছে। তারা বর্ণালী রায় হৃদির উজ্জ্বল ভবিষ্যৎ ও উত্তোরত্তোর সাফল্য কামনা করেছেন।
উল্লেখ্য, ছাতক উপজেলার গোবিনগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি উপজেলা পর্যায়ে তাদের স্হান অক্ষুন্ন রেখেছে। সুনামগঞ্জ জেলার মধ্যে রেজাল্টে ভালো স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।
