- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

গোল্ডেন এ প্লাস পেয়ে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে আগ্রহী অরিত্রি

সিলেট শিক্ষা বোর্ডের অধীনে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ (গোল্ডেন এ প্লাস) অর্জন করেছে অরিত্রি ধর। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার শ্রেষ্ঠ বিদ্যাপীঠ হিসেবে পরিচিত ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে এ কৃতিত্ব অর্জন করে।

অরিত্রি ধর ছাতক পৌর শহরের বাগবাড়ী মহল্লার বাসিন্দা, ট্রাফিক পয়েন্টেস্হ নিপা ফার্মেসীর স্বত্বাধীকারী বিশিষ্ট ব্যাবসায়ী, বীরেশ ভৌমিক’র নাতনী ও শেরপুর জেলার শেরপুর সদরের বাসিন্দা বর্তমানে বাগবাড়ী মহল্লার নাগরিক লাফার্জ-হোলসিম বাংলাদেশ পিএলসির লজিস্টিক ডিপার্টমেন্টের ডেপুটি ম্যানেজার গৌতম কুমার ধর ও গৃহিনী নিপা ভৌমিক’র কন্যা।

অরিত্রি ধর এ সাফল্যে তার পরিবার, শিক্ষক-শিক্ষিকা ও গৃহ শিক্ষক, স্কুলসহ এলাকার মধ্যে আনন্দের বন্যা বইছে। তারা অরিত্রি ধরের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করেছেন।

উল্লেখ্য, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় প্রতি বছরের ন্যায় এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারা অব্যাহত রেখেছে। এবারের ফলাফলেও প্রতিষ্ঠানটি ২ টি গোল্ডেন ও ৭ টি জিপিএ-৫ পেয়ে উপজেলা পর্যায়ে তাদের স্হান অক্ষুন্ন রেখেছে। সুনামগঞ্জ জেলার মধ্যে রেজাল্টে সেরা স্থান অর্জন করে ছাতক উপজেলার সুনাম বয়ে এনেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন