২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার দুপুর ১২টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহজাহান। সভায় বক্তব্য রাখেন- শান্তিগঞ্জ থানার ওসি অলী উল্লাহ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম-আহ্বায়ক রওশন খান সাগর, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকন, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের প্রাক্তন শিক্ষক মৃদুল চন্দ্র তালুকদার, বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিস (বিজ)’র শান্তিগঞ্জ অঞ্চলের প্রোগ্রাম অফিসার নিলু কান্ত পালসহ আরো অনেকে।
এসময় সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা তুজ জোহরা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. ইকবাল হাসান, উপজেলা এলজিইডির প্রকৌশলী সায়েবুল আলম, কৃষি কর্মকর্তা আহসান হাবীব, পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরাফত উল্লাহ, সুরমা হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম, জয়কল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল বাসিত সুজন, শিমুলবাঁক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক আক্তারুজ্জামান বাবুল, সদস্য মহির উদ্দিন, সমবায় কর্মকর্তা রুহুল হাসান, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আবুল কাশেম নাঈম, জমিয়ত নেতা মাও. জাহাঙ্গীর খান, মনবেগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুল হক সেলিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে যথাযোগ্য মর্যাদায় পালন করতে নানান সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
