- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: এম এ হান্নান

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদ এর কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সিলেট প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ হান্নান বলেছেন, গণমানুষের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বৃহত্তর জৈন্তিয়ার ঘরে ঘরে গ্যাস সংযোগসহ ১০ দফা দাবী অবিলম্বে বাস্তবায়নে সরকারের প্রতি জোর দাবী জানান।

শনিবার(১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের ১০ দফা দাবী ও এর কার্যক্রম নিয়ে স্মারক প্রকাশ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা এবং বৃহত্তর জৈন্তিয়ার উন্নয়নে করণীয় নির্ধারণে নাগরিক সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচী বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক মহি উদ্দিন জাকারিয়ার পরিচালনায় নগরীর হোয়াইট হাউস রিসোর্টের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, পরিষদের সাধারণ সম্পাদক ও সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ গোলজার আহমদ হেলাল। সভায় আরো বক্তব্য রাখেন বৃহত্তর জৈন্তিয়া উন্নয়ন পরিষদের সিনিয়র সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান এম এ রহিম, সিনিয়র সহ-সভাপতি আবুল মনসুর সাজু চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ডা: মঈনুল হক,কোষাধ্যক্ষ কাজী আব্দুর রহমান আল মিসবাহ, শিক্ষা সম্পাদক মো: আলমগীর হোসেন, কানাইঘাট উপজেলা সভাপতি মুহিবুর রহমান,সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সিনিয়র সহ সভাপতি শমসের আহমদ প্রমুখ।

সভায় আগামী ৩১ অক্টোবর নাগরিক সমাবেশ ও স্মারক প্রকাশের লক্ষ্যে ৯ সদস্যের কমিটি গঠন করা হয়।এছাড়া মাদকের প্রসার ও অব্যাহত চোরাচালানের প্রতিবাদে প্রতিটি উপজেলায় জনসচেতনতামুলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়।এজন্য কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলার নেতৃবৃন্দের প্রতি আহবান জানানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন