বাংলাদেশ খেলাফত মজলিস (বি.কে.এম) সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী পরিষদের মাসিক বৈঠক বুধবার (৪ নভেম্বর) বাদ মাগরিব লালদিঘীরপারস্থ মজলিস কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলম ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভাপতি তার বক্তব্যে বলেন, গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা অবিলম্বে প্রত্যাহার ও একইসঙ্গে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। তিনি বলেন, সরকারের এ ধরনের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনগণের মতামত, সামর্থ্য ও দুর্ভোগের প্রতি শ্রদ্ধাশীল কোনো গণতান্ত্রিক সরকার এভাবে একের পর এক মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে পারে না। অবিলম্বে গ্যাসের মূল্যবৃদ্ধির ঘোষণা প্রত্যাহার এবং জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান তিনি।
বৈঠকে নভেম্বর মাসে কেন্দ্রীয় সার্কুলারের আলোকে সদস্য সংগ্রহ মাস হিসেবে বিশেষ পরিকল্পনা গ্রহণ করে বিভিন্ন ওয়ার্ডে দায়িত্বশীল সভা, দাওয়াতি মাহফিল, আলোচনা সভা ও নতুন সদস্য সংগ্রহ করা সহ ব্যাপক পরিকল্পনা গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, বি.কে.এম মহানগর সহ-সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল জব্বার, মাওলানা মুহিবুর রহমান, মুফতি মাওলানা আলী আহমদ, মাওলানা সানা উল্লাহ, মাওলানা কমর উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েস আহমদ, প্রচার ও মিডিয়া সমন্বয়ক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, সমাজকল্যাণ সম্পাদক হাজি আব্বাস জালালী, ক্বারী মাওলানা আবুল হোসাইন, হাফিজ তারেক হাসান, মাওলানা বুকাইর আহমদ, মাওলানা আইয়ুব আলী কামালী, হাফিজ তফজ্জুল হক, মুফতি মোস্তফা আহমদ প্রমুখ।
