২০২৬ সালের এসএসসি পরীক্ষায় সিলেট শিক্ষা বোর্ডের অধীনে সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের হাজী নূরউল্লাহ তালুকদার দশগাঁও উচ্চ বিদ্যালয় চমৎকার ফলাফল অর্জন করেছে। এ বছর বিদ্যালয়টির ২৯ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ২৫ জন। বিদ্যালয়টির পাসের হার ৮৬.২১ শতাংশ।
ফলাফল অনুযায়ী, বিদ্যালয় থেকে ১ জন শিক্ষার্থী জিপিএ-৫ (গোল্ডেন এ+) অর্জন করেছে। এছাড়া ৯ জন শিক্ষার্থী এ গ্রেড পেয়েছে এবং এ- ও বি গ্রেডসহ অন্যান্য গ্রেডে উত্তীর্ণ হয়েছে আরও ১৫ জন।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে শিক্ষক-শিক্ষিকাদের অক্লান্ত পরিশ্রম, পরিচালনা পর্ষদের সঠিক দিকনির্দেশনা এবং অভিভাবকদের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ফলাফল প্রকাশের পর উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা পর্ষদ ও অভিভাবকরা। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও বিদ্যালয়টি সাফল্যের এই ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো ফলাফল অর্জন করবে।
