আজমিরীগঞ্জ উপজেলার কামালপুর, রাহেলা, আনন্দপুর, রসুলপুর ও গরদাইর এলাকায় আগাম বন্যায় কৃষকের ফসলহানি সরেজমিনে দেখতে এলাকা পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. সাখাওয়াত হাসান জীবন।
সোমবার (৪ মে) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি দলীয় নেতাকর্মী নিয়ে ক্ষতিগ্রস্ত হাওর এবং নদীভাঙন কবলিত গ্রামগুলো ঘুরে দেখেন।
এসময় কৃষকদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্দশার কথা শোনেন।পরিদর্শন শেষে, হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে দাড়ানোর প্রতিশ্রুতি দেন।
ডা. সাখাওয়াত হাসান জীবন বলেন, অতি বৃষ্টির কারনে কামালপুর থেকে গরদাইর পর্যন্ত বিস্তীর্ণ এলাকার বোরো ধান তলিয়ে গেছে। বেশ কয়েকটি হার অতিবৃষ্টির কারণে তলিয়ে যাওয়ায় কৃষকরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমান সরকার হাওরের কৃষকের পাশে আছে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের ও দরিদ্র কৃষকদের সহযোগীতা করবে সরকার। আমরা চাই তালিকা করে হাওরের প্রকৃত ক্ষতিগ্রস্ত ও দরিদ্র কৃষকদের সহায়তা দিতে। কোনো দালাল বা সুবিধাভোগী যেন এই তালিকায় ঢুকতে না পারে। উপজেলা প্রশাসনকে এ বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
” হাওর পরিদর্শন শেষে কালনী কুশিয়ারা নদীর ভাঙন দেখতে যান তিনি। নদী ভাঙ্গন রোধে সংশ্লিষ্ট কর্মকর্তারাদের সাথে কথা বলে তিনি প্রয়োজনীয় ব্যাবস্থা নিবেন বলে তীরবর্তী বসবাসরতো মানুষেদর আশ্বাস দেন। খুব দ্রুত নদী ভাঙ্গন রোধের জন্য কাজ করবেন তিনি।
