হাওরে দখল হওয়া খাল ও নদী উদ্ধারে বাঁধা আসতে পারে: এমপি কয়ছর

শান্তিগঞ্জের দরগাপাশা ইউনিয়ন পরিষদের উদ্যোগে খাল খনন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৬ মার্চ) বিকেলে আক্তাপাড়া সংলগ্ন ধরের বন্দের খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমদ।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় খাল খনন উদ্বোধন অনুষ্ঠানে কয়ছর এম আহমেদ বলেন, ‘হাওরাঞ্চলের দখল হওয়া খাল ও নদী উদ্ধারে বাঁধা আসতে পারে। সকলের সহযোগিতা নিয়ে দখলে থাকা খাল ও নদী উদ্ধার করা হবে।

তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সর্বপ্রথম খাল খনন শুরু করেছিলেন। তাঁর স্বপ্ন বাস্তবায়নে বিএনপি নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ভরাট হওয়া খাল উদ্ধার করা। তারেক রহমান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর ইতোমধ্যে খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। দেশের সকল খাল খনন করতে প্রচেষ্টা চালানো হয়েছে।’

এসময় তিনি আরও বলেন, ‘বিএনপি চায় খালকে খাল ও নদীকে নদীর মতো দেখতে। যার মাধ্যমে কৃষি ও মৎস্যের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষা করা হবে। তাই খাল খননের সাথে বৃক্ষরোপনের উপর গুরুত্ব দিচ্ছে বিএনপি সরকার।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ শাহজাহান, শান্তিগঞ্জ থানার ওসি মো. ওলি উল্লাহ, দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুফি মিয়া, ইউপি সদস্য সালেক আহমদ, যুবদল নেতা ইমরুল কয়েস, ফরিদ গাজী, ছালিক আহমদ, আখলুছ মিয়া, শ্যামল চৌধুরী প্রমুখ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন