- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

হাওর থেকে বিলুপ্ত হচ্ছে নানান প্রজাতির দেশীয় মাছ

ছবি: আকতার সাদিক

একসময় বর্ষার ভরা মৌসুমে হাওরাঞ্চলে জেলেদের পাতানো  জালে ধরা পড়তো ভিন্ন প্রকৃতির দেশীয় মাছ। কিন্তুু কালের আবর্তনে তা যেনো এখন দিনদিন হাওর থেকে উধাও হয়ে যাচ্ছে। যার ফলে আজ এই ভরা মৌসুমেও মাথায় হাত দিয়ে হাহাকার করছে মৎস্য নির্ভরশীল  একদল জেলে সমাজ। হাওর বাওড়ের এলাকা সুনামগঞ্জের হাওরাঞ্চলে খুজঁ নিয়ে দেখা যায়, জেলেরা দিনরাত হাওরের এই বিস্তীর্ন জলাশয়ে ঢেউয়ের তালে দোল খাওয়া নৌকা নিয়ে  মাছের আশায় পানিতে পড়ে থাকলেও আগেকার তুলনায় পাচ্ছে না তারা নানান প্রজাতির  দেশীয় মাছের দেখা।

কালিয়াকুঠা, চাপতি, নলুয়া, মইয়ার হাওরের কজন জেলে জানান, আগেকার দিনে বর্ষার মৌসুমে পানিতে জাল পাতলে মাগুর,  গজার, বোয়াল, গুচি,আইড়, বড় বাইন, ষৌল, এজাতীয় ছোট বড় প্রায় ষাট প্রকারেরও বেশি দেশীয়  মাছ জালে  আটকা পড়তো। কিন্তুু আজকের এই দিনে এসব মাছের দেখা তিন ভাগের একভাগও মিলছে না। দিন যতো যাচ্ছে ততো এসব প্রকার মাছ গুলোর নাম গন্ধও বিলিন হচ্ছে। আগের দিন গুলোতে পাঁচজন মানুষ জালের নৌকা নিয়ে বেরুলে জনপ্রতি হাজার-বারোশো করে পকেটে নিয়ে ঘরে ফিরতাম এখন নিজের ভাগ মেলাতে কঠিন শ্রম দিতে হয়।

দিন দিন ভিন্ন জাতের দেশীয় মাছ গুলো বিলুপ্ত হওয়া প্রসঙ্গে সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) সন্দিপন মজুমদার বলেন, বিলুপ্ত হওয়ার পেছনে কিছু কারণ থেকে যায় যেমন আগের দিনের মতো এখন আর হাওরে তেমন পানি হয় না। তুলনামূলক কম হওয়াতে দেশীয় প্রজাতির মাছের দেখা কম হওয়াটাই স্বাভাবিক। তিনি বলেন সুনামগঞ্জের হাওর গুলোর নানান প্রজাতির মাছ বাজারে ওঠতে দেখা যায়। পোনা মাছ নিধনের ব্যাপারে জানতে চাইলে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান অভ্যাহত আছে বলে জানান তিনি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন