ভারতের বিহারে একটি বেসরকারি হাসপাতালে অগ্নিকাণ্ডে চারজন রোগী মারা গেছেন। মুজাফফরপুর জেলায় অবস্থিত প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এ ঘটনা ঘটে। এ ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
রংপুরে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যুরংপুরে মেয়াদোত্তীর্ণ অ্যালকোহল পানে ৫ জনের মৃত্যু
সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, বৃহস্পতিবার (৪ জুন) ভোর ৪টার দিকে দমকল বাহিনী একটি জরুরি ফোন পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে সরিয়ে নেওয়া হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালগুলোতে ভর্তি করা হয়।
মুজাফফরপুরের দমকল বিভাগের কর্মকর্তা রাম নিবাস পান্ডে বলেন, আমরা আইসিইউ থেকে ১৫-২০ জন রোগীকে উদ্ধার করেছি, যাদের মধ্যে দুজন ঘটনাস্থলেই মারা যান। বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে শর্ট সার্কিটের কারণে আগুন লেগেছিল।
মুজাফফরপুরের জেলা ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার সেন বলেন, আইসিইউতে প্রায় ১৩ জন রোগী ছিলেন এবং আরও কয়েকজন সিসিইউতে ভর্তি করা ছিলেন। তদন্তের ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
