বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান রবিবার আকস্মিক হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি সিলেটের একটি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে ঢাকার একটি ভর্তি আছেন।
মিজানুর রহমান চৌধুরী মিজানের আশু রোগমুক্তির জন্য দেশ-বিদেশে অবস্থানরত শুভাকাঙ্ক্ষী, রাজনৈতিক সহকর্মী, স্বজন সহ সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়েছে।
এদিকে মিজানুর রহমান চৌধুরী মিজানের সুস্থতা কামনায় আজ সোমবার বাদ আসর গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রী কলেজ জামে মসজিদে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। দোয়া ও মাহফিলে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।
ছাতক উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছেসেবক দল ও ছাত্রদলের সকল নেতৃবৃন্দকে বিকাল সাড়ে ৪টায় দোয়া ও মিলাদ মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হয়েছে।
