হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকের সাথে ওলামাদলের সাক্ষাৎ

হবিগঞ্জ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিবের সাথে বানিয়াচং উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের নেতৃবৃন্দের এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার রাতে জেলা প‌রিষদ প্রশাসকের হবিগঞ্জস্থ নিজ বাসভব‌নে অনুষ্ঠিত এ সাক্ষাতে ওলামাদলের নেতৃবৃন্দ নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানান এবং তাঁর সুস্বাস্থ্য ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীন সফলতা কামনা করেন।

এ সময় দেশ, দল ও এলাকার সার্বিক উন্নয়ন নিয়ে সংক্ষিপ্ত আলোচনা হয়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আহমেদ আলী মুকিব তাঁর দায়িত্ব পালনের মাধ্যমে হবিগঞ্জ জেলার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন সৌদিআরব কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক শেখ মোস্তাক আহমদ, বানিয়াচং উপজেলা ওলামাদলের সভাপতি মৌলভী মুতিউর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা জাহেদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল ওয়াদুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মৌলভী দিলোয়ার হোসাইন, জনাব আলী সরকারী ক‌লেজ ছাত্রদলের সদস্য সচিব নওশাদ মিয়া, উপজেলা ওলামাদলের প্রচার সম্পাদক হাফেজ ইমরান আহমদ, সদস্য মাওলানা নাজমুল, নাহিদ, মামুন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন