“স্টারলেট ফ্যাশন মেকার”এর স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী তাহমিনা আক্তার হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক নির্বাচিত হয়েছেন।
২০ মে প্রাথমিক শিক্ষা পদক কমিটির সভাপতি ও হবিগঞ্জ জেলা প্রশাসক ড.জি.এম সরফরাজ স্বাক্ষরিত এক পরিপত্রে তাহমিনা আক্তার কে জেলা শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।
তাহমিনা আক্তার আবাসিক এলাকা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক, তিনি লাখাই উপজেলার
সুনেশ্বর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি লাখাই উপজেলার সিংহগ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও “স্টারলেট ফ্যাশন মেকার”এর স্বত্বাধিকারী মহসিন আলমের সহধর্মিণী।
