হবিগঞ্জ সদর উপজেলাতে বেসরকারী উন্নয়ন সংস্থা এসেড হবিগঞ্জ এর আয়োজনে জাইকা শেয়ার দ্যা প্লানেট এসোসিয়েশেন জাপান এর আর্থিক সহযোগিতায় বাস্তবায়নাধীন ডিআর-সিসিএএ প্রকল্পের ‘‘উপজেলা সমন্বয় সভা’’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহি অফিসার এর সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
এসেড হবিগঞ্জের প্রোগ্রাম ম্যানেজার নির্মল কুমার বিশ্বাস এর সভাপতিত্বে উক্ত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনজুরুল আরেফিন সবুজ, সমাজ সেবা কার্যালয় এর প্রতিনিধি জনাব শেখ মোঃ এখলাছুর রহমান, উপজেলা নির্বাহি অফিসারের প্রতিনিধি মোঃ আব্দুল মুকিত আল মামুনসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তা রুপক কুমার দাশ।
সভায় বিগত চার বছরের বাস্তাবায়িত কার্যক্রম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো আমন ও বোরা ধান এবং রবি শস্য চাষাবাদের উপর মৌাণিক প্রশিক্ষণ, গ্রুপ মিটিং, আমন ও বোরো ধান বীজ বিতরণ কর্মসূচি, বীজ ধান উৎপাদন ও সংরক্ষণ, ফসল কর্তন ও মাঠ দিবস উদযাপন। এছাড়াও এসেড হবিগঞ্জের পক্ষ থেকে গৃহিত বিভিন্ন কর্মসূচির সচিত্র প্রতিবেদন উপস্থাপন করা হয়। সভায় পরবর্তী একবছরের কার্যক্রমের পরিকল্পনা বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
মনজুরুল আরেফিন সবুজ তাঁর বক্তব্যে এসেড এর কার্যক্রমের পর্যালোচনা করে বলেন, কৃষকদের জন্য এ ধরনের সহযোগিতামূলক কার্যক্রম সত্যিই প্রশংসার দাবিদার। ভবিষ্যতেও এসেড এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এছাড়াও উপস্থিত কৃষকদেরকে কৃষি সম্প্রসারণ কার্যালয় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও পরামর্শ প্রদানের আশ্বাস দেন। সভায় উপস্থিত অতিথিবৃন্দ তাদের প্রয়োজনীয় পরামর্শ ও মতামত ব্যক্ত করেন।
সভায় আরোও উপস্থিত ছিলেন ডিআর-সিসিএএ প্রকল্পের ফিল্ড ডেভেলপমেন্ট অফিসার লতিফা আক্তার, মনিটরিং অফিসার এস এম শামছিয়াতুন নুর নূবাহ্, এনরিচ প্রকল্পের কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, ডিআর-সিসিএএ প্রকল্পের ফিল্ড অর্গানাইজার মোঃ মাহমুদুল হক প্রমুখ।
