হবিগঞ্জের মোটরসাইকেল প্রেমীদের জন্য আজ এক আনন্দঘন ও বিশেষ দিন। উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জেলা শহরে যাত্রা শুরু করলো বিশ্বখ্যাত জাপানি মোটরসাইকেল ব্র্যান্ড হোন্ডা এর নতুন শোরুম ‘হোন্ডা এক্সপ্রেস’।
আজ মঙ্গলবার এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে শোরুমটির শুভ উদ্বোধন ঘোষণা করেন জনাব মো: ইয়াসির খান। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বাইক প্রেমীদের সরব উপস্থিতি লক্ষ্য করা গেছে।
উদ্বোধনকালে অতিথিরা বলেন, হোন্ডার আধুনিক প্রযুক্তি এবং স্থায়িত্বের কারণে বিশ্বজুড়ে এর ব্যাপক জনপ্রিয়তা রয়েছে। হবিগঞ্জের বাইকাররা এখন থেকে হাতের নাগালেই হোন্ডার লেটেস্ট মডেলের সব বাইক এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা পাবেন বলে আশা প্রকাশ করেন তারা।
জানা গেছে, নতুন এই শোরুমটিতে হোন্ডার বিভিন্ন সিসি ও সেগমেন্টের মোটরসাইকেল প্রদর্শিত হচ্ছে। উদ্বোধন উপলক্ষে গ্রাহকদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ ও আকর্ষণীয় অফার।
