ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেটের নতুন কমিটি গঠন ঘোষনা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) রাত ১০টায় নগরীর স্টেডিয়াম মসজিদে কাউন্সিলের মাধ্যমে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেটের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন হাফিজ মাওলানা আবুল কাশেম।
ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেটের প্রধান উপদেষ্টা হাফিজ মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে সকল কাউন্সিলারদের উপস্থিতিতে উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিলেটের কাউন্সিল অনুষ্ঠিত হয়।
কাউন্সিলের প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন মাওলানা আব্দুল জব্বার।
কাউন্সিলে উপস্থিত ছিলেন উপদেষ্টা হাফিজ মাওলানা মুফতি ক্বারী জাকারিয়া, হাফিজ মাওলানা আব্দুর রহমান, মাওলানা কবির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, হাফিজ মাওলানা তৈয়বুর রহমান, মাওলানা সিদ্দিকুর রহমান, মাওলানা কবির আহমদ, আব্দুল মুনিম।
কাউন্সিলে হাফিজ মাওলানা মামুনুর রশিদকে সভাপতি ও ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানীকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষনা করা হয়।
কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন-সিনিয়র সহ সভাপতি মাওলানা বদরুল ইসলাম, মৌলভী মোঃ কবির উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ, সহ-সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা তাইয়্যিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাফিজ ফয়সল আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ জামিল আহমদ, হাফিজ আনিসুল হক, অর্থ সম্পাদক মাওলানা আশরাফুল আজিজ, সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, প্রচার সম্পাদক মাওলানা আবুল কালাম, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম, ক্বারী কাওছার আহমদ।
