সিলেটের ইসকন যুগলটিলা মন্দিরের নতুন অভ্যর্থনা কক্ষে আনন্দঘন পরিবেশে রাইকিশোরী মোদকের জন্মদিন উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।
রাইকিশোরী মোদকের বাবা ইসকন সিলেট মন্দিরের যোগাযোগ বিভাগের সহ-পরিচালক সিদ্ধ মাধব দাস এবং মা বিশ্বনাথ উপজেলার স্বাস্থ্য সহকারী হেপী রানী পাল।
জন্মদিনের আয়োজনে উপস্থিত ছিলেন ইসকন বাংলাদেশের রিসলভের চেয়ারম্যান যুগধর্ম দাস অধিকারী, সিলেট হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন বাপ্পু, ইসকন সিলেট মন্দিরের সাধারণ সম্পাদক ভাগবত করুনা দাস ব্রহ্মচারী, ইসকন সিলেট বিভাগীয় কমিটির বিবাহ ব্যবস্থাপনা বিভাগের সম্পাদক বলদেব কৃপা দাস অধিকারী, ইসকন সিলেট মন্দিরের গৃহস্থ কাউন্সিলের সভাপতি সুমঙ্গল গৌর দাস, অফিস ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় সম্পাদক সচ্চিদানন্দ শ্যাম দাস, ইসকন সিলেট মন্দিরের কমান্ডার দেবেন্দ্র কেশব দাস ব্রহ্মচারীসহ ভক্তবৃন্দ।
এছাড়া রাইকিশোরী মোদকের সহপাঠীরাও জন্মদিনের আয়োজনে উপস্থিত হয়ে আনন্দ ভাগাভাগি করে নেয়। এ সময় অতিথি, সহপাঠী ও উপস্থিত ভক্তরা তাকে জন্মদিনের শুভেচ্ছা ও আশীর্বাদ জানান। পরে কেক কাটা, আনন্দ-উৎসব ও প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আয়োজনটি সম্পন্ন হয়। পুরো আয়োজনটি আন্তরিক পরিবেশে পরিপূর্ণ হয়।

