ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর শাখার মজলিসে শুরার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকালে ৩টায় নগরীর হোটেল মিরা গার্ডেনের হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সহকারী মহাসচিব জননেতা কে এম আতিকুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এল এল বি।
সম্মেলন শেষে ২০২৭-২৮ সেশনের জন্য সিলেট মহানগর সভাপতি হিসেবে ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ ও সেক্রেটারি হিসেবে হাফিজ মাওলানা ইমাদ উদ্দিনের নাম ঘোষণা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য আলহাজ নজীর আহমদ, বামুক কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক আলহাজ ইসহাক আহমদ, জেলা সভাপতি মাওলানা জিল্লুর রহমান সহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর এর শুরা নেতৃবৃন্দ।
