- Dainiksylhet.com - https://dainiksylhet.com -

ইয়ূথ এইড অর্গানাইজেশনের সভাপতি আলিম, সম্পাদক মাসুদ ও সাংগঠনিক সম্পাদক এহসান

মৌলভীবাজারের বড়লেখায় নিজ বাহাদুরপুর ইউনিয়নের সুপরিচিত সামাজিক সংগঠন ইয়ূথ এইড অর্গানাইজেশনের ২০২৭-২৮ মেয়াদের ৩৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে আব্দুল আলিমকে সভাপতি, মাসুদ আহমেদকে সাধারণ সম্পাদক ও এহসান আহমেদকে সাংগঠনিক সম্পাদক করে ৩৭ সদস্যবিশিষ্ট নবগঠিত কমিটি ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা এনাম উদ্দিন।

এ উপলক্ষে সোমবার (২৩ নভেম্বর) রাত ৮ টায় নিজ বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কোরাআন তেলাওয়াত করেন সদস্য ওয়াহিদুর রহমান ও দেশাত্মবোধক সংগীত পরিবেশন করেন সহ-প্রচার সম্পাদক জুনায়েদ সিদ্দিকী। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য কাওছার আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক একেএম শফিউল আলম, ইউপি সদস্য রশিদ আহমদ সুনাম।

এছাড়াও বক্তব্য দেন নব-নির্বাচিত সভাপতি আব্দুল আলিম, সহ-সভাপতি সাব্বির হোসাইন, আব্দুল মুমিত, সাধারণ সম্পাদক মাসুদ আহমদ, সহ-সাধারণ সম্পাদক রমাকান্ত দাস, সাংগঠনিক সম্পাদক এহসান আহমদ ও সদস্য রেদোয়ান আহমদ প্রমুখ।

নবনির্বাচিত সভাপতি, সম্পাদক বলেন, “সংগঠনের দায়িত্ব পাওয়া আমাদের জন্য যেমন আনন্দের, তেমনি এটি একটি বড় দায়িত্ব ও চ্যালেঞ্জ। আমরা বিশ্বাস করি, সবার সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিকতা ও সহযোগিতায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও বিস্তৃত করা সম্ভব। অতীতের ভালো কাজগুলোর ধারাবাহিকতা বজায় রেখে নতুন কিছু উদ্যোগের মাধ্যমে সংগঠনটিকে আরও এগিয়ে নিতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

সংগঠনের প্রধান উপদেষ্টা বলেন, নতুন কমিটি গঠনের মধ্য দিয়ে সংগঠনের সামাজিক ও মানবিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং এলাকার তরুণদের স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা বাড়বে বলে আমরা আশাবাদ ব্যক্ত করছি।

তিনি আরোও বলেন, আমি আশা করি, নতুন কমিটির সকল সদস্য নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে একটি আদর্শ সমাজ গঠন এবং দেশ জাতি ও মানুষের কল্যাণে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থা থেকে আন্তরিকতার সাথে কাজ করবেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন