সাতসকালে সিলেটের জাফলং তামাবিল সড়কে সিএনজি অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন।
সোমবার (৩ নভেম্বর) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা গেছে, জাফলং থেকে সিলেটগামী একটি সিএনজি অটোরিকশা বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। দুর্ঘটনার পর ট্রাকচালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
খবর পেয়ে জাফলং পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে এবং দুর্ঘটনাসংক্রান্ত আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।