জালালপুরে সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন

সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার জালালপুরে শিক্ষা, সংস্কৃতি ও মুক্তপাঠ চর্চাকে উৎসাহিত করতে ‘সিলেটি পাঠাগার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেল ৪টায় জালালপুরে সিলেটি পাঠাগার পরিচালনা পর্ষদের উদ্যোগে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কবি আখলাকুল আম্বিয়া বাতিন ও অনুষ্ঠান সঞ্চালনা করেন হাসান বক্ত চৌধুরী কাওছার।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, সরওয়ার ফারুকী কবি, সভাপতি কানাইঘাট সাহিত্য সংসদ, বিশিষ্ট সাংবাদিক আফতাব চৌধুরী, কমল সাহিত্য পরিষদ সিলেট এর সভাপতি সাজন আহমদ সাজু, কবি সৈয়দ আলী রেজা সাচ্চু, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম মেনন, এম মাহফুজুর রহমান, কবি দেওয়ান মতিউর রহমান খান, দেওয়ান মোস্তাফিজুর রহমান, কবি এম হাসান চৌধুরী, কবি সুমন খান, মো. মুজাহিদ আলী, মো: কাপ্তান হোসেন, জাহেদ হোসাইন রাহীন ও আতাউর রহমান সাহেদ প্রমুখ। এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দরাও উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন পাঠাগারের সঙ্গে সংশ্লিষ্ট সাইদুজ্জামান রনি এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন মাহফুজ বিন সাদ।

বক্তারা বলেন, তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে পাঠাগারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা রনির মতো সাহসী ও উদ্যোগী তরুণদের সামাজিক ও শিক্ষামূলক কর্মকাণ্ডে আরও এগিয়ে আসার আহ্বান জানান।পাশাপাশি প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি ভালো লেখকদের বই পাঠের মাধ্যমে জ্ঞান ও মননের বিকাশ ঘটানোর ওপর গুরুত্বারোপ করেন।

এ সময় অতিথিরা পাঠাগারের কার্যক্রম পরিচালনা ও সম্প্রসারণে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন