জামালগঞ্জ উপজেলার কালীবাড়ি গ্রামের প্রবীণ মুরুব্বি হাজী মো. মিজানুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার ভোর সাড়ে ৬টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর।
তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। তাঁর মৃত্যুর খবরে কালীবাড়ি গ্রামসহ সাচনা বাজার ও তার আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তাঁকে একজন সফল ব্যবসায়ী, সজ্জন ও পরোপকারী ব্যক্তি হিসেবে স্মরণ করেছেন। গ্রামের বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় ভূমিকা ছিল।
মরহুমের জানাজার নামাজ সোমবার বাদ যোহর দারুল উলুম আরাবিয়া হাফিজিয়া সাচনা বাজার মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়েছে। পরে কালীবাড়ি গ্রামের কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, দুই মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
