সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা ৩য় বারের মতো প্রকাশ্যে গণনা চলছে। ৩৪ দিন পর শনিবার সকাল এ গণনার কাজ শুরু হয়।
এরআগে সকালে মাজারের দানবাক্স ও ডেগ থেকে টাকা সংগৃহ করা হয়। দানবাক্স ও ডেগে বিপুল পরিমাণ টাকার পাশপাশি কয়েকটি চিঠিও পাওয়া যায়। একেকজন একেক উদ্দেশে এসব চিঠি লিখেছেন।
এরমধ্যে একটি চিঠি সবার নজড় কেড়েছে। হেনা নামের এক নারী তার স্বামীকে ভুল পথ থেকে ফিরিয়ে আনতে আল্লাহর উদ্দেশে এ চিঠি লিখেছেন।
চিঠিতে হেনা লিখেন-
ইয়া আল্লাহ, আমি তোমার ওলির মাজারে আমার মনের কষ্টগুলো ব্যক্ত করছি। যারা আমার স্বামীকে কুপথে নিছে আল্লাহ তুমি তাদের বিচার করিও। আমার মত কষ্ট যেন কেউ না পায়। আল্লাহ তুমি মাদকদ্রব্য পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দাও। -হেনা’
প্রসঙ্গত, এরআগে ২২ জুন ও ১১ জুলাই প্রকাশ্যে শাহজালাল মাজারের দানবাক্সের টাকা গণনা করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার সকাল ১০টার দিকে দানবাক্স ও দানের ডেগগুলোর সিলগালা খোলার কার্যক্রম শুরু হয়। ৩টি ডেগ ও ৩টি বড় দানবাক্স খোলার পর সকাল সাড়ে ১০টার দিকে শুরু হয় টাকা গণনা। অন্তত ৩০ জন স্বেচ্ছাসেবী মিলে টাকা গুনছেন।
